১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌর নির্বাচনের দিন শহরের সকল অফিস খোলা থাকবে। তবে এদিন নির্বাচনী কাজে দায়িত্বরত যান ছাড়া আর কোন গাড়ী চলাচল করতে পারবেনা। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার শফিকুর রহমান। তবে দুরপাল্লার গাড়ি চলাচল করবে বলেও জানিয়েছেন তিনি।
ইতোমধ্যেই এই বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন জেলার শীর্ষ এই নির্বাচন কর্মকর্তা।
এই বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনানুসারে সারাদেশের মতো এখানেও ভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রিত হবে এবং সরকারি অফিস খোলা থাকবে। তবে জরুরী প্রয়োজনের যানবাহনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে। এবং যেসব প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র থাকছে,সেসব বন্ধ থাকবে।’
