খাগড়াছড়ি প্রতিনিধি
করোনা টিকা নিতে আসা ব্যাক্তিদের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আসবাবপত্র বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আসবাবপত্রগুলো হচ্ছে ২শটি চেয়ার ও ৯টি টেবিল এর ২০টি হাতওয়ালা চেয়ার।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি হাসপাতালের তত্বাবধায়কের হল রুমে এ আসবাবপত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
মূলত: করোনা টিকা নিতে আসা ব্যাক্তিদের জন্য এ আসবাবপত্র খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগকে দেওয়া হয়। যাতে যারা করোনা টিকা আসা ব্যাক্তিদের দাঁড়িয়ে থাকতে না হয়।
সারাদেশের মত আগামী ৭ ফেব্রুয়ারী থেকে খাগড়াছড়িতেও করোনা টিকা দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি নব নির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, গাইনী বিভাগীয় প্রধান ডাঃ জয়া চাকমা, ডাঃ নয়নময় ত্রিপুরা প্রমুখ।
Previous Articleখাগড়াছড়ি সেনা রিজিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১
Next Article ছিদ্দিক মিয়ার ২৭ বছর,মংখ্যইনু’র ৭ বছর জেল