খাগড়াছড়ি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্¥শত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১।
বুধবার বিকেল ৫টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সেনা নিবাসের গিরিশোভা এলাকায় ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আলী রেজা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী, বিজিবি সেক্টর কমান্ডার, মং সার্কেল চীফ, মেয়র, সদর উপজেলা চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে ম্যারাথনের খাগড়াছড়ি পর্বে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ২ হাজার ৫শ জন সামরিক বেসামরিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
Previous Articleপুরনো প্রেসক্লাবের কর্মসূচী বয়কট করবে নতুন প্রেসক্লাব !
Next Article করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের জন্য আসবাবপত্র বিতরণ