সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণ দিবসে নজরুল স্মরণ করেছে নজরুল সংগীত শিল্পী পরিষদ রাঙামাটি জেলা শাখা।
বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়োজনে নজরুল স্মরণ অনুষ্ঠিত হয়।
এসময় নজরুল সংগীত পরিবেশনা করেন- শিখা ত্রিপুরা,পার্কি চাকমা, রাজেশ সাহা, রাজীব কর বুলবুল, অমৃতা ধর, স্নেহাশিস বড়ুয়া সিন্টু,রিপন দাশ,রিপন ঘোষ।
কবিতা আবৃতি করেন, তুষার ধর,শান্তুনু বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া,অরুনা দত্ত,শ্রোতাপর্না চাকমা, মুন চাকমা ও সুমিত্রা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ড. প্রকাশ কান্তি চৌধুরী,জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা, নজরুল সংগীত শিল্পী পরিষদের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি মো: জানে আলম প্রমুখ।
