বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি ও রাঙামাটির প্রবীণ আইনজীবি এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত বুধবার দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে সকাল ১০ টায় চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার সদগতি কামনা করেছেন।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
এদিকে রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট রাজীব চাকমাও প্রবীণ এই আইনজীবির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

১ Comment
পরিতোষ দার প্রতি সমবেদনা ও মঙ্গল কামনা করি।