পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ নির্বাচনে সহকর্মীদের সিদ্ধান্তে সভাপতি হিসেবে মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ আবু বকর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির নির্বাচনে সভাপতি পদে ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। সিনিয়র সহসভাপতি হিসেবে ৭৭ ভোটে নির্বাচিত হয়েছেন রুকেশ চাকমা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন বিধান কুমার দে। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আবু বকর সিদ্দিক, একইভাবে যুগ্ম সম্পাদক হয়েছেন নিউটন চাকমা। সাংগঠনিক সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জগদ্বীশ^র চাকমা। ভোট ছাড়াই সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন আবুল হোসেন,৭০ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো: নুর হোসেন জুয়েল,ভোট ছাড়াই প্রচার সম্পাদক রঘুনাথ দে,দপ্তর সম্পাদক উষা কিরন চাকমা,কোষাধ্যক্ষ জেসমিন আক্তার জয়,সহ কোষাধ্যক্ষ সুধর্মা ত্রিপুরা।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সবাই ভোটেই নির্বাচিত হয়েছেন। এরা হলেন তরুনময় চাকমা,স্বপ্না চাকমা, মোঃ শাহ আলম বাদশা,সুজন কুমার দেব এবং সুমন মল্লিক।
কেন্দ্রিয় কমিটি গঠনের দিন একইভাবে প্রতিবেশি দুই জেলা বান্দরবান ও খাগড়াছড়ি কার্যালয়ের কর্মরতদের উপ-কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যাতে বান্দরবানে আবুল কাশেম সভাপতি এবং আজিজুর রহমান সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে খাগড়াছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সম্পাদক হয়েছেন মহেশ্বর ত্রিপুরা ও আব্দুল জলিল।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্বাচন ও কমিটি গঠনের বিশদ তথ্য জানানো হয়েছে।
Previous Articleশিক্ষক-শিক্ষার্থী কেউ কাউকে চিনে না
Next Article ‘ডি মোর বান্দরবান’ আবাসিক হোটেলের উদ্বোধন
