বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশে আধুনিক সুযোগ সুবিধা সম্মৃদ্ধ ‘ডি মোর বান্দরবান’ আবাসিক হোটেলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বান্দরবান শহরের প্রাণকেন্দ্র হাফেজঘোনা এলাকায় নবনির্মিত হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে সুইটড্রিম ম্যানেজমেন্টে লিমিটেডের চেয়ারম্যান জি. কে লালা, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ পরাজী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, সুইটড্রিম ম্যানেজমেন্টে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, উইম্যান্স চেম্বার অব কমান্স লালসানি লুসাই, বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘ডি মোর বান্দরবান’ এ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। পর্যটন শিল্পের বিকাশ এবং মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। এই অঞ্চলে সব শ্রেণী পেশার মানুষদের পর্যটনবান্ধব করে গড়ে তুলতে হবে। পর্যটকদের আকৃষ্ট করতে সমস্ত আয়োজনই রয়েছে, কিন্তু সেবাটা নিশ্চিত করতে হবে।
