‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে একযোগে রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপি ৪র্থ উন্নয়ন মেলা’১৮। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স’র মাধ্যমে সারাদেশে একযোগে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন করেন।
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেশিয়াম মাঠে গিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ’র নেতৃত্বে র্যালিতে বিভিন্ন সরকারি-বেসকাররি, উন্নয়ন সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে পায়রা ও বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবীর, সদর জোন কমান্ডার রেদুয়ানুল ইসলাম, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দরা। উদ্ভোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উন্নয়ন মেলা সম্পর্কে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, রাঙামাটি জেলার কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূল্যায়ন করে হয়। রাঙামাটি জেলার গত উন্নয়ন মেলার আয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেশ প্রশংসিত হয়েছে। তাই এবছর ঢাকায় কেন্দ্রীয়ভাবে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে সারাদেশের মাত্র বিশটি জেলাকে নির্বাচন করা হয়েছে। তারমধ্যে রাঙামাটি জেলাও রয়েছে। রাঙামাটিতে মেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি ।
তিন দিনব্যাপি এ মেলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। মেলা উপলক্ষে সরকারি, বেসরকারি, বিভিন্ন উন্নয়ন ও সেবা প্রদান সংস্থার পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। এদিকে রাঙামাটির বিভিন্ন উপজেলায়ও এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
