সৈকত বাবু ॥
রাঙামাটির ঐতিহ্যবাহী উইন স্টার স্পোর্টিং ক্লাব নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে মো. শাহীন ইসলামকে সভাপতি ও সৈয়দ ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার বিকালে রাজবাড়িস্থ রাঙামাটি প্রতিবন্ধী বিদ্যালয়ে অফিস কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী তিন বছর নতুন কমিটি নেতৃত্ব দিবে রাজাবাড়ি এলাকার ক্রীড়াঙ্গনের প্রভাবশালী এই ক্লাবটির। দ্রুততম সময়ে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হবে জানায় ক্লাবের সাথে জড়িতরা। একইসাথে ২০২২-২০২৬ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থায় উইন স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি হিসেবে সৈয়দ ইসমাইল হোসেনকে মনোনীত করা হয়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ ইসমাইল হোসেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ক্লাবের সুনাম অক্ষুণœ রাখার। একইসাথে রাঙামাটি জেলার ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য নিজেকে বিলিয়ে দিব এতে সবার সহযোগিতা কামনা করি। ক্লাবের সদস্যরা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
