আলীকদম প্রতিনিধি ॥
নির্বাচনী তফসিল অনুযায়ী পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আলীকদম উপজেলায়, ৪টি ইউনিয়নের যাচাই বাচাই শেষে ১৫৮ প্রার্থী চূডান্ত করেছে উপজেলা নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৬ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায় মনোনয়ন বোর্ডে। এসময় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় দুইটি ওয়ার্ডে দুইজন সদস্য বিনাভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মনোনয়ন ফরম যাচাই বাচাই শেষে চারটি ইউনিয়নে সর্বমোট ১৫৮ জন প্রার্থী চূড়ান্ত মনোননিত হয়। এর মধ্যে ৪জন আ.লীগ মনোনিত চেয়ারম্যাপদে প্রার্থীতা বৈধতা পায়। অন্যদিকে ৬জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়াম্যান পদে মনোনীত হয়। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায়, ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম বাদশা এবং ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সাংক্লোত ম্রো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
