নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বকোণের রাঙামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার রাঙামাটি প্রেস ক্লাবের নির্বাচনী তফশীল মোতাবেক বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে রুবেল পান ২০ ভোট,তার নিটকতম প্রতিদ্ব›িদ্ধ নাগরিক টিভির এসএম সামশুল আলম পান ৬ ভোট। সাধারন সম্পাদক পদে আনোয়ার হোসেন এর প্রতিদ্ব›িদ্ধ যমুনা টিভির ফজলুর রহমান রাজন পান ১১ ভোট।
এর আগে সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা। এতে প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি ইউএনবি প্রতিনিধি অলি আহম্মদ, যুগ্ম সম্পাদক প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, কোষাধ্যক্ষ এটিএন বাংলার পুলক চক্রবর্তী, দফতর সম্পাদক চ্যানেল আইয়ের মনসুর আহম্মেদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলানিউজের মঈনুদ্দীন বাপ্পী, নির্বাহী সদস্য পদে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ মাহবুব আহমেদ ও দৈনিক রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২৬ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
রাঙাামটি প্রেস ক্লাবের নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম ও রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষক আদনান পাশা সুজা।
