
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই প্রতিবেদকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কাপ্তাই নতুন বাজারে এই সিঁড়িটি ছাড়াও আরোও যে সমস্ত অবৈধ সিঁড়ি রয়েছে সেগুলো আগামী ২ আগস্ট মোবাইল কোর্টের মাধ্যমে অপসারণ করা হবে। কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সাগর চক্রবর্তী জানান, প্রশাসনের নির্দেশক্রমে এই সিঁড়িটি তারা সরিয়ে ফেলেছে।
উল্লেখ্য, ব্যবসার প্রাণকেন্দ্র কাপ্তাই নতুন বাজারের একটি সিঁড়ি সরানোকে কেন্দ্র করে গত শনিবার ব্যবসায়ী এবং সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ব্যবসায়ী সমিতির সভাপতি কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্তী চালকদের হাতে আহত হন। এই নিয়ে রোববার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই পক্ষের সমঝোতা বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ২৪ ঘন্টার মধ্যে সিঁড়িটি সরানোর আল্টিমেটাম দেন।