রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার বলেছেন, পাহাড়ের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা ঝামেলার মধ্যে থাকতে চায় না। কিছু মানুষ ষড়যন্ত্র করে পাহাড়ে অশান্তি সৃষ্টি করে। এদের ষড়যন্ত্রের বলি হয় সাধারণ খেটে খাওয়া মানুষ। লংগদুর ঘটনাটি পর্যালোচনা দেখা যায় এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
মঙ্গলবার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২ জুন লংগদুতে তিন গ্রামে আগুনে শিক্ষার্থীদের পুড়ে যাওয়া শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের মৃত্যুতে যখন লংগদুর মানুষ শোকাহত তখন কিছু মানুষ ষড়যন্ত্র করে পাহাড়িদের গ্রামে প্রবেশ করে ঘর বাড়িতে আগুন দেয়।
তিনি আরো বলেন, প্রতিবাদে মিছিল হবে এটা অধিকার। কিন্তু ষড়যন্ত্রকারীরা নিজেরাই গুজব ছড়িয়ে পাহাড়িদের ঘরে আগুন দেয়। অথচ পাহাড়িরা বাঙালিদের কোনও ঘরে আগুন দেয়নি। মিছিলে গুজব ছড়ানো হয় পাহাড়িরা বাঙালিদের ঘরে আগুন দিচ্ছে।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃষক কৃমার চাকমা, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, সাথী দেওয়ান এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এমপির লংগদু প্রতিনিধি মনি শংকর চাকমা।
আগুনে পুড়ে যাওয়া শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য ২৫৬ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এরমধ্যে কলেজ পড়–য়া ৩৬ শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ৪ হাজার, মাধ্যমিক বিদ্যালয় পড়–য়া ১৩০ শিক্ষার্থীদের প্রত্যেককে ৩ হাজার এবং প্রাথমিক বিদ্যালয় পড়–য়া ৯২ শিক্ষার্থীদের জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ টাকা বিতরণ করা হয়।

২ Comments
ঊসাতন মৃত্য নয়নের পরিবারকে কি দিলো,
Bam O Nastikbadirai besi besi barabari korce….