মানিকছড়ি প্রতিনিধি ॥
অবশেষে অপহরণের পাঁচদিন পর মানিকছড়ি ইমান হোসেনকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছে তার পরিবার। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের আওয়ামী যুবলীগ নেতা ইমান হোসেনকে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দূল্যাতলী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু ও তাঁর পরিবারের সদস্যরা।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতায় অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
