ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার আওতাধীন ভিজিএফ এর কার্ডধারী ৮ হাজার পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। কেবল খাগড়াছড়ি পৌরসভা এলাকাতেই ৮০ মেট্রিক টন খাদ্যশষ্য বিতরণ করা হবে।
শনিবার সকালে খাগড়াছড়ি পৌর ঈদগা মাঠে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এসময় পৌরসভার মেয়র রফিকুল আলম, আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
Previous Articleদীঘিনালায় অবৈধভাবে পাহাড়কাটায় ১লাখ টাকা জরিমানা
Next Article খাগড়াছড়িতে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫