খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে বুলডোজার দিয়ে পাহাড় কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলার ভৈরফা ব্রিজ এলাকায় পাহাড় কাটার সময় অভিযান চালান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ উল্লাহ।
অভিযানের সময় পুলিশ ফোর্স নিয়ে সাথে ছিলেন দীঘিনালা থানার উপপরিদর্শক মো. আবু বক্কর। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পাহাড়কাটারত অবস্থায় একটি বুলডোজার এবং মাটি বহনকারি একটি ট্রাক পেয়েছেন (নং- চট্ট্রমেট্রো-শ-১১-১৯৯২)। বুলডোজার চালক মো. ইসমাইল এবং ট্রাক চালক চাইথোয়াই মারমা। পাহাড় কাটার অপরাধে দুই চালককে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ট্রাকসহ দুই চালককে থানায় নিয়ে আসা হয়, সেই ফাঁকে বুলডোজারের হেল্পার চাবি নিয়ে চলে যাওয়ায় বুলডোরটি আনা সম্ভব হয়নি। তবে কোন চালককে আটক করা হয়নি; জরিমানার টাকা পরিশোধ করলে ট্রাকটি ছেড়ে দেওয়া হবে।
বিকাল সাড়ে চারটায় মো. আবু বক্কর জানান, এখনো ট্রাকসহ চালক থানায় রয়েছেন, টাকা পরিশোধ করলে তিনি ট্রাক নিয়ে যাবেন।