নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার হতদরিদ্র শিক্ষার্থীরা যাতে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সেজন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বৃত্তি প্রদান করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, পার্বত্য দুর্গম এলাকার প্রতিটি মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে তার জন্য উন্নয়ন বোর্ড তাদের পাশে থাকবে। তিনি বলেন, শুধু শিক্ষা বৃত্তি নয়, পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে রাঙামাটি পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমার এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়–য়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন উর রশিদ, সদস্য পরিকল্পনা মো. জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থী ও অভিভাককরা উপস্থিত ছিলেন।
এবার রাঙামাটি জেলার বিশ^বিদ্যালয় পর্যায়ে ৪০৬ জন এবং কলেজ পর্যায়ে ৩৪৫ জনসহ মোট ৭৫১ জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। বিশ^বিদ্যালয় পর্যায়ে ৪০৬ জনকে প্রতি জনকে ১০ হাজার টাকা করে ৪০ লক্ষ ৬০ হাজার টাকা এবং ৩৪৫ জনকে ৭ হাজার টাকা করে ২৪ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।
