আবারো ভয় ছড়ানো খবর জানিয়েছে চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্র। মঙ্গলবার রাতে পাঠানো ২৩ জনের রিপোর্টে ১৬ জনের করোনা পজিটিভ থাকার বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই তথ্য নিশ্চিত করেছে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
ডা: মোস্তফা জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জনই রাঙামাটি শহরের এবং বাকি ১ জন কাপ্তাই উপজেলার। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের একজন চিকিৎসকও আছেন বলে জানিয়েছেন তিনি। বাকিরা শহরের বিভিন্ন এলাকার। এদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যও আছেন বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক।
তিনি বলেছেন, করোনা শনাক্ত হওয়া এই ১৬ জনের পর রাঙামাটিতে মোট শনাক্তের সংখ্যা এখন ১২১। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন,মারা গেছেন ২ জন। এখনো আইসোলেশনে আছেন ২৩ জন।
নতুন শনাক্তরা হলেন-রাঙামাটি শহরের শান্তিনগর এলাকার ৩ মাস বয়সী এক শিশু,ভেদভেদী এলাকার ৫০ বছর বয়সী এক পুরুষ,কাপ্তাই উপজেলার ২২ বছর বয়সী একজন,রাঙামাটি সদর হাসপাতালের ২৮ বছর বয়সী এক নারী,৩০৫ পদাতিক ব্রিগেড ঠিকানার ৪০ ও ৪৫ বছর বয়সী দুইজন,দেবাশীষ নগরের ৩১ বছর বয়সী একজন,রিজার্ভবাজারের ৩০ বছর বয়সী একজন পুরুষ,কালিন্দীপুরের ৩৩ বছর বয়সী একজন পুরুষ,তবলছড়ির ৩২ বছর বয়সী এক পুরুষ ও ভেদভেদীর ৪৮ বছর বয়সী পুুরুষ,সুখী নীলগঞ্জ ঠিকানার ২৩ বছর বয়সী পুুরুষ,ভেদভেদীর ৪০ বছর বয়সী পুরুষ,আসামবস্তি নারিকেল বাগান এলাকার ৩৩ বছর বয়সী পুরুষ,কাঠালতলি মসজিদ কমপ্লেক্সের ৪৭ বছর বয়সী পুরুষ,ভেদভেদী এলাকার ৫০ বছর বয়সী পুরুষ।
