পার্বত্য রাঙামাটিতে শহরের কলেজ গেইট আমানতবাগ এলাকায় এক সৌদিআরব প্রবাসীকে হোম কোয়ারেন্টিন না মানায় দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আমানতবাগ, মানিকছড়ি ও রাঙাপানি এলাকায় আরও তিন প্রবাসীকে মুখিকভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানিয়েছেন, শহরের কলেজ গেইট এলাকার এক সৌদি আরব হোম কোয়ারেন্টিন না মানায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া আরও তিন প্রবাসী আমরা বাসায় গিয়ে পেয়েছি। তাই তাদের হোম কোয়ারেন্টিন মানার জন্য মুখিকভাবে সতর্ক করা হয়েছে।
“যদি কোন প্রবাসী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা না মেনে অবাধে ঘোরাফেরা করে তবে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”- জানান তিনি
