খাগড়াছড়িতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত আসামি মো. এনামুল হক (৪২) ওরফে সাইফুরকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার ৬ বছর পর আদালত এই রায় ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালের ২৭ অক্টোবর ব্যবহৃত মেটরসাইকেল কিনে দেয়ার কথা বলে খাগড়াছড়ির গুইমারা থেকে আনোয়ার হোসেনকে চট্টগ্রামের বারৈয়ারহাটে নিয়ে যায় দÐপ্রাপ্ত এনামুল হক। পরে আনোয়ারের কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা লুট করে তাকে হত্যা করে। ঘটনার একদিন পর সীতাকুÐ থানার বদরকালির এলাকার স্থানীয় এক ডোবা থেকে ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এনামুল হককে আসামি করে গুইমারা থানায় মামলা করে। ২০১৮ সালের ৩১ শে ডিসেম্বর চার্জশিট দেয়ার পর রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষী গ্রহণ করে। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
