‘মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’র আয়োজনে রাঙামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রাঙামাটি শিল্পকলা প্রাঙ্গণ থেকে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টটেন্ট ডা. আব্দুল হাই, হাসপাতালের সিনিয়র নার্স ও নার্সিং ইনস্টিটিউট’র শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জান ডা. শহীদ তালুকদার বলেন, মায়ের দুধ হচ্ছে শিশুর জন্য উপকারি খাদ্য, এই খাদ্যের চেয়ে শিশুর জন্য অন্য কোন উপকারি খাদ্য হতে পারে না। তিনি আরো বলেন, জন্মের ১ ঘন্টার পর শিশুকে যে দুধ খাওয়ানো হয় তা শিশুকে ৩১% মৃত্যুর ঝুঁকি কমায়। সে জন্য শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জন্য মা’দেরকে উৎসাহ প্রদানসহ এই বিষয়ে প্রচার, প্রচারণা করার আহ্বান জানান তিনি।

১ Comment
মাতৃদুগ্ধ পান নিচ্ছিত করতে হলে সিজারিং ডেলিভারী হ্রাস করতে হবে বলে আমি মনে করি।