স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধা সন্তার বি.এম. মশিউর রহমানের উদ্যোগ ও পরিকল্পনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মান করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ ‘স্বাধীনতা সোপান’। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘স্বাধীনতা সোপান’র উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উদ্বোধন শেষে ‘স্বাধীনতা সোপান’ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে ‘স্বাধীনতা সোপান’ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য তৈরী করতে হবে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে দেশের উন্নয়নের মিছিলে যোগ দিতে হবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম. মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বীর মুক্তিযোদ্ধা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়ল মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: মনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম. মশিউর রহমান মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষের পক্ষে থেকে যেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে উন্নয়নের মিছিল শুরু হয়েছে। যারা এ মিছিলে যোগ দিবে না তারা এ যুগের রাজাকার হিসেবে চিহ্নিত হবে।
অনুষ্ঠানে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি-কে মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ ‘স্বাধীনতা সোপান’ এর ছবি খচিত সম্মাননা স্মারক তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম. মশিউর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা, সোলার প্যানেল ও শীতের কম্বল বিতরণ করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মো: নুরুন্নবী চৌধুরী, মো: সাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যানমিত্র বড়–য়া, বীর কিশোর চাকমা (অটল), মো: মনির খান, পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আবদুল জব্বার, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্দা ইউনিটের সাবেক কমান্ডার মো: রইচ উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য বাসন্তী চাকমা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
