মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটি সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক পরিষদের সম্পাদক ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এসএম আবুল হাশেম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন কলেজ’র উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনির্বাণ বড়ুয়া।
অর্থনীতি বিভাগের প্রভাষক এমারসন চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রধান জয়নাল আবেদীন, রসায়ন বিভাগের প্রভাষক সনজয় দে। ছাত্র প্রতিনিধি থেকে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দীপংকর দে, পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক নান্টু চাকমা।
আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবস সহ বাংলার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবময় সংগ্রাম সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদেরকে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগি দেশ প্রেমিকদের মত দেশকে ভালোবাসতে উৎসাহ প্রদান করেন শিক্ষকরা।
আলোচনা সভার শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, নৃত্য, গান সহ শিক্ষকদের জন্যে অনুষ্ঠিত ব্যটমিন্টন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এর আগে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তলন, আনন্দ র্যালী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
