বান্দরবানে প্রবেশকারী সব ধরণের যানবাহন জীবাণুমুক্ত করণের স্প্রে মেশিন চালু কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে বান্দরবান সদরের রেইছায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা
প্রশাসক মো: দাউদুল ইসলাম, সদর জোনের কমান্ডার লে: কর্নেল মোঃআখতার উস সামাদ রাফি, ৬৯ ব্রিগেডের জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসি, ২৬ বীরের এ্যাডজুটেন্ট লে. মোঃ শিহান মুনির, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,
পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, সেনাবাহিনীর বান্দরবান ২৬ বীর জোনের আওতাধীন রেইচা আর্মি ক্যাম্পের চেক পোষ্টে করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে ২৬ বীরের তত্বাবধানে ও ১৪৩ ফিল্ড ওয়ার্কসপের কারিগরি সহযোগীতায় অটোমেটিক কার ডিজইনফেক্টিং(জীবাণুমুক্তকরন) স্প্রেয়ার চালু করা হয়েছে। ফলে বান্দরবানে বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যবাহী গাড়ী জীবানুমুক্ত হবে। এর ফলে বান্দরবানে অন্যান্যে জেলার তুলনায় করোনার জীবানু প্রবেশে বাঁধা প্রাপ্ত হবে।
পার্বত্য মন্ত্রি বলেন, বান্দরবানে চালু হওয়া এ মেশিন সারা বাংলাদেশের মধ্যে প্রথম চালু হয়েছে।নতুন এ পদ্ধতি আবিস্কারের ফলে মন্ত্রী সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।