‘সামাজিক দুরত্ব’ নিশ্চিত করতে রাঙামাটির বনরূপা কাঁচা বাজার ও কালিন্দীপুর কাঁচাবাজারকে করোনাকালিন সময়ের জন্য স্থানান্তর করে আলফেসানী উচ্চ বিদ্যালয় মাঠে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই বাজার দুটি, ওই স্কুল মাঠেই ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখেই বসবে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ।
তিনি জানিয়েছেন, আপাতত বনরূপা বাজার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিস্থিতি বিবেচনায় রিজার্ভবাজার ও তবলছড়ির বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। সামাজিক দুরত্ব নিশ্চিত করা এবং মানুষের প্রয়োজনের দিকটি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত। এখন বনরূপা ও কালিন্দীপুর কাঁচাবাজারের ক্রেতারা আলফেসানি স্কুল মাঠের অস্থায়ী বাজার থেকে ক্রয় করবেন। এই বিষয়ে আমরা মাইকিংও করছি শহরে।’
