রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থেকে ভারতীয় চার নাগরিককে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারীও রয়েছেন। এরা সকলেই ভারতের মিজোরাম রাজ্যের মামিত জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধায় সাজেক পর্যটন এলাকার আশপাশে সন্দেহজনক চলাফেরার সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো মৃত পাকতি পাংখোয়ার মেয়ে জুভা পাংখোয়া, জেন্স পাংখোয়ার ছেলে জেনি পাংখোয়া (২১), জুদাম পাংখোয়ার ছেলে জুয়েল পাংখোয়া (২২) এবং জেকব পাংখোয়ার ছেলে জাসদ পাংখোয়া (২৫)।
সাজেক থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Previous Articleবাঙ্গালী সংগঠনগুলোর মানববন্ধন বান্দরবানে
Next Article খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদকে গ্রেফতার
