নিজস্ব প্রতিবেদক
রামগড় চা বাগানের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আশুতোষ রুদ্র (৯০) পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানায়, সোমবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে উপজেলার গর্জনতলীস্থ নিজগৃহে তিনি পরলোকগমন করেন। আশুতোষ রুদ্র দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। মঙ্গলবার রামগড় চৌধুরী পাড়াস্থ কেন্দ্রীয় মহাশ্বশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
প্রয়াত আশুতোষ রুদ্র রামগড় প্রেসক্লাব সভাপতি ও হেয়াকো বনানী কলেজের সহকারী অধ্যাপক শ্যামল রুদ্রের পিতা। সাংবাদিক শ্যামল রুদ্র দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকম-র রামগড় প্রতিনিধি।
সাংবাদিক শ্যামলের পিতৃবিয়োগে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর পরিবার গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
