প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে কে সভাপতি ও স্নেহাশীষ বড়ুয়া সেন্টুকে সাধারন সম্পাদক করে রাঙামাটিতে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ, রাঙামাটি জেলা শাখার ২১বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মামুনুল ইসলাম ২বছরের জন্য এ ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
এর আগে প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দ্বিবার্ষিক সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক সুনীল কান্তি দে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আহমেদ শাকিল হাসমী এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ময়মনসিংহ, জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মামুনুল ইসলাম।
কমিটিতে অন্যন্যা সদস্যরা হলেন, সহ-সভাপতি মনোজ বাহাদুর গুর্খা, শিশির চাকমা, তাওফিক হোসেন কবির, রনেশ্বর বড়–য়া, শিখা ত্রিপুরা।
এছাড়াও রয়েছে কোষাধ্যক্ষ রেজাউল রশীদ পাপ্পু, সাহিত্য ও গবেষণা সম্পাদক রিপন দাশ, সাংস্কৃতিক সম্পাদক মিলন ধর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অশ্রু মুৎসুদ্দী, প্রতিযোগীতা বিষয়ক সম্পাদক আনন্দ জ্যোতি চাকমা, দপ্তর ও সমন্বয় বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ দেব।
কমিটির সস্যরা হলেন- রিপন ঘোষ, সংগীতা দাশ, স্বপন কুমার দাশ, অর্পনা দেব রায়, সুবল বিশ্বাস, শুভাশীষ বড়ুয়া (মুন্না), অমৃতা ধর, রূপন বড়ুয়া।

