রাঙামাটি জেলা প্রাণিসম্পদ অধিদফতরের নতুন কর্মকর্তাকে বরণ ও পুরনো কর্মকর্তাকে বিদায় দেয়া হয়েছে।
শনিবার জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কার্যালয়ে জেলার বিদায়ী ডাঃ মনোরঞ্জন ধরকে বিদায় ও নবাগত জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্তকে বরণ করে নেয়া হয়।
রাঙামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ অমর জ্যোতি চাকমা, ডাঃ দেবরাজ চাকমা,ডাঃ আতিকুর রহমান,উপসহকারি প্রানিসম্পদ কর্মকর্তা রতন কুমার দে, প্রীতিরেশ চাকমা,চন্দন কুমার দে, কুঞ্জু বিহারী চাকমা,প্রধান সহকারী রামেন্দু বিকাশ চাকমা ও ক্যাশিয়ার পুলক বড়ুয়া।
