১৩ বছর স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোটপদে চাকরি করে তিলে তিলে জমানো টাকা দিয়ে মাসখানেক আগে ব্যবসা শুরু করেছেন আসাদ। সুমাইয়া মেডিকেল সেন্টার নামের এ ঔষধের দোকানেই থাকতেন তিনি। নিজের স্বপ্নের প্রতিষ্ঠানের নিজ হাতেই যতœ নিতেন।
ঘটনার রাতে মানুষের হৈচৈ শুনে বাইরে এসে দেখেন আগুন লেগেছে বাজারে। তড়িঘড়ি করে কিছু মালামাল নিয়ে বাইরে আসতে আসতে দেখেন তার নিজের দোকানটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে । মালামালগুলো রা¯Íার পাশে রেখেই নিরাপদে দাঁড়িয়ে দেখেছেন আগুনের লেলিহান শিখায় নিজের স্বাবলম্বী হওয়ার স্বপ্নটাকে ছাই হতে। নিজের জমানো টাকা আর এনজিও ঋণের সবটুকু খরচ করেই স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলো আসাদ। কিন্তু স্বপ্নটা এত দ্রæত শেষ হয়ে যাবে এটা ভাবতেই চোখ ছলছল করে ওঠে এ তরুণ ব্যবসায়ীর । সামনের দিনগুলোতে কি করবেন কিছুই ভাবতে পারছেন না।
কান্নাজড়িত কন্ঠে আসাদ বলেন, চোখের সামনে সব কিছু শেষ হয়ে গেল। কিছুই রÿা করতে পারিনি। এক কাপড়ে দোকান থেকে বেড়িয়ে এসেছি। অল্প কিছু মালামাল বের করে রা¯Íার পাশে রেখেছিলাম তাও পুড়ে গেছে। সব হারিয়ে এখন হয়তো আবারো পরাধীনতার শেকল চাকুরির পেছনেই ছুটতে হবে।

১ Comment
পাপ বাপকে ও ছাড়েনা