
পার্বত্য জেলা রাঙামাটিতে নিম্ন আয়ের শ্রমজীবী ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন। শুক্রবার রাতে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ পাহাড়টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রান্ত জানিয়েছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। বাংলাদেশেও ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের দেশের বেশির ভাগই মানুষই নিম্ন আয়ের ও শ্রমজীবী। তাই ছাত্র ইউনিয়ন দেশের বিভিন্ন প্রান্তের নিম্নআয়ের শ্রমজীবী ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা রাঙামাটি জেলাতেও বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নিয়েছি।’
ছাত্র ইউনিয়নের এই নেতা জানান, ‘আমরা ইতিমধ্যে আমাদের নিজস্ব তহবিল সংগ্রহ করছি। এ কাজে সমাজের বিত্তশালীরা আমাদের পাশে দাঁড়ালে আমরা সর্বাত্মক মানুষের পাশে দাঁড়াতে পারব।’
হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে সহযোগিতা পাঠাতে পারেন- ০১৮৩৩৪২২৭১৬ (বিকাশ-পারসোনাল) এই নাম্বারে। জরুরি প্রয়োজনে ০১৫৩৩৩০৪০৯১ ও ০১৮৬২৭৭০৬০৩ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ছাত্রইউনিয়ন নেতৃবৃন্দ।