খাগড়াছড়ি প্রতিনিধি
কর্মক্ষেত্রে ভূমিকা রাখায় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন খাগড়াছড়ি জেলাপ্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। চট্টগ্রাম বিভাগের জেলাপ্রশাসক হিসেবে তিনি মনোনিত হন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও শুদ্ধাচার পুরস্কার প্রদানের নিমিত্তে গঠিত বাছাই কমিটির সভাপতি মো. কামরুল হাসান এনডিসি’র স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্র সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ তে শুদ্ধাচার পুরস্কার প্রদানের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের কর্মক্ষেত্রে ১৯টি সূচক নির্ধারণ করে দেয়া হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদানের নিমিত্তে গঠিত বাছাই কমিটি তিন ক্যাটাগরির কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সূচকে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করেন।
বিস্তারিত আলোচনা, পর্যবেক্ষণ করে ৩ থেকে ১০ম গ্রেডের মধ্য থেকে ১ জন, ১১-২০ গ্রেডের মধ্য থেকে ১জন ও জেলা প্রশাসকদের মধ্য থেকে ১জনকে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদানের জন্য বাছাই করা হয়। এতে জেলা প্রশাসক পর্যায়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে বাছাই করা হয়। বাছাইকৃতদের পরবর্তীতে পুরস্কার প্রদান করা হবে।
