শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে উদ্যোগে বিভিন্ন দানীয় অনুষ্ঠান ও পূজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার তিনটিলা বনবিহারে শুভ বৈশাখী পূর্ণিমার পূজা উদযাপন কমিটির সভাপতি রকি চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যে রয়েছে বুদ্ধ মুর্ত্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পীন্ডদান, সহ বুদ্ধ পূজা, সীবলী পূজা, অরহৎ উপ-গুপ্ত ভান্তে পূজা ও পূজ্যপদ বনভান্তের পূজ্য অনুষ্ঠান।
বিভিন্ন দান ও পূজার শেষে ধর্ম দেশনা দেন লংগদু তিনটিলা বনবিহারের অধ্যক্ষ ধর্মালোক স্থবির ও প্রজ্ঞাপন ভিক্ষু। এসময় কয়েকশত পূণ্যার্থী উপস্থিত ছিলেন।
