‘নিজ আঙ্গিনা, অফিস, বাড়ি-ঘর, হাট-বাজার, ডোবা-নালা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান ও জনসচেতনতামূলক ক্রাশ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার লংগদু উপজেলা পরিষদ থেকে ক্রাশ প্রোগ্রামের র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর নেতৃত্বে র্যালিটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। এসময় ¯েপ্র মেশিন দিয়ে মশক নিধনের জন্য ঔষধ দিয়ে ¯েপ্র করা হয়।
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফখরুল ইসলাম. সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, থানা প্রতিনিধি এস আই মনির হোসেন সহ উপজেলা স্কাউটদল, রেড ক্রিসেন্ট সদস্যগণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ র্যালিতে অংশ নেয়।
