নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটি লংগদুতে ইসলামী ফাউন্ডেশন (ইফা) এর উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ইফা’র ফিল্ড সুপার ভাইজার আলী আহসান ভুইয়া।
সভায় মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপ-সহকারী পরিচালক (অর্থ বিভাগ) আলী আহসান। বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন সর্বদা নৈতিকতা এবং ইসলামিক জ্ঞানের শিক্ষা দেয়। সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিকের মাধ্যমে কুরআন সুন্নাহর আলোকে শিশুদের গড়ে তুলতে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মাও.আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্যে দেন ইফা’র কেন্দ্রীয় হিসাব রক্ষক (ঢাকা) মো. হাসান হাওলাদার।
এছাড়াও লংগদু ইফার কেয়ার টেকার মাওলানা সোহেল আহমদ। সারণ কেয়ারটেকার মাওলানা যুবায়ের হোসেন, ইসলামিক ফান্ডেশনের শিক্ষক ইদ্রিছ হোসেন বক্তব্য দেন। এসময় সারণ কেয়ারটেকার নাছির উদ্দীন, কেয়ারটেকার মামুনুর রশিদসহ শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
