বর্তমান বিশ্বের সংকট করোনা মহামারীর ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি মেডিকেল কলেজ সাধারণ মানুষদের জন্য ঘরে বসেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তৈরি করেছে “কুইক রেসপন্স মেডিকেল টিম”।
রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক স্নেহাশিস চক্রবর্তী জানান, “মূলত বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কারণে সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা পেতে একটু বিলম্বিত হচ্ছে। আবার অনেক সমস্যা আছে যেসবের জন্য হাসপাতালে না গেলেও চলে। ঘরে বসেই অভিজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে সেটা সারিয়ে তোলা যায়। আর সেসব সংকট, সমস্যা মোকাবিলার জন্য আমাদের রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের এই উদ্যোগ। আমরা এই সংকটকালে সর্বাত্মকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করছি।”
