রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের আগুনে এক সাংবাদিকের মিশ্র ফলজ বাগানের বেশ কিছু গাছ পুড়ে গেছে। দৈনিক যায়যায়দিন পত্রিকার বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি আবু নাছের মিশ্র ফলজ বাগানে এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন ।
নাছের জানিয়েছেন, উপজেলার মুসলিম ব্লক এলাকায় বাড়ির অদূরে একটি পাহাড়ে তিনি আম,লিচু,জাম,কাঠাল ও মাল্টার মিশ্র ফলজ বাগানটি প্রায় ৪ বছর যাবৎ বাগানে শ্রম দিচ্ছি । বাগানের সবকটি গাছে মুকুল আসতে শুরু করেছে । শনিবার ( ৪এপ্রিল) বাগানে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার বাগানে আগুন দিয়েছে। এতে বিভিন্ন ফলজ প্রজাতির বেশ কিছু গাছ পুড়ে গেছে।’
এর আগেও অজ্ঞাত দুর্বৃত্তরা ডেইরি ফার্মে চুরির চেষ্টা ও বয়লার ফার্মে বিষ প্রয়োগ করেছিলো বলেও অভিযোগ করেন নাছের।
