খাগড়াছড়ির রামগড়ে বৃহস্পতিবার এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে । রামগড় পৌর মিলনায়তনে শুরু হওয়া সৌজন্য বৈঠকটি বেলা ১১টায় শুরু হয়ে বেলা ৩-৩০ টা পর্যন্ত চলে। বৈঠকে ১৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবদুল হাই, পিএসসি,জি+, অপর দিকে বিএসএফ’র ১৪সদস্য বিশিষ্ট দলের প্রধান ছিলেন, ত্রিপুরা উদয়পুর সেক্টরের ডিআইজি জনাব জামিল আহমেদ খান।
বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দলের সদস্য সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের এক ব্রিফিং এ বলেন,আজকের বৈঠকটি মূলত সৌজন্যমূলক হলেও সীমান্তের নানা সমস্যা ওঠে আসে বৈঠকে। অবৈধ ভাবে সীমান্ত পারাপার, নারী-শিশু এবং মাদক দ্রব্য ও গরু পাচার এবং ভারত কর্তৃক ফেনী নদী থেকে ৩৬টি পাম্পের সাহায্যে অবৈধভাবে পানি উত্তোলনসহ কাঁটা তারের বেড়া নিমার্ণ প্রভৃতি প্রসঙ্গ অত্যন্ত সৌহার্দপূর্ণ ভাবে আলোচনা হয়।
বিজিবি দলের অন্য সদস্যরা হলেন, বিজিবি জামিনী পাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হক, খেদাছড়া বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল্লাহ মিরাজুল আলম, রামগড় বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মো. তারিকুল হাকিম পিএসসি, ৪৩,বিজিবি স্টাফ অফিসার সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর প্রমুখ। অন্যদিকে বিএসএফ দলের অপর সদস্যরা হলেন, বিএসএফ কমান্ড্যান্ট দিনেশ কুমার ও রাজিব কুমার, ডেপুটি কমান্ড্যান্ট আর এস রাহুর প্রমুখ।
Previous Articleরাঙামাটি বন বিভাগে দুদকের অভিযান
Next Article কাউখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আউটলেট উদ্বোধন
