রামগড় প্রতিনিধি ॥
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ চেকপোস্টের একটি টহল দল ৫ কেজি ভারতীয় গাঁজাসহ মো. মান্নানুর রহমান (২৭) নামের এক চোরাকারবারিকে আটক করে। বুধবার বিকালে তাকে আটক করা হয়। সে চিকনছড়ার হলুদিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমান ছেলে। গাঁজাসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এসময় চোরাকারবারিকে বহনকারী সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
বিজিবি রামগড় ৪৩, ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়লামুখ বিওপি’র বিজিবি সদস্যরা গাঁজাসহ চোরাকারবারিকে আটক করে। এভাবে সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
