স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করে আলোচনা সভা শুরু হয়। রাবিপ্রবি ছাত্রলীগ নেতা আকিব মাহমুদ হাসানের সভাপতিত্বে ও জাহাঙ্গির আলম অপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর যে ত্যাগ এবং মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন যে রাবিপ্রবি ছাত্রলীগ পরিবার অনেক সুগঠিত ও সংঘবদ্ধ। রাবিপ্রবি ছাত্রলীগ শাখাকে আরো বেশি সুসংহত করতে হলে এখানে শীঘ্রই ছাত্রলীগের কমিটি প্রয়োজন। ছাত্রলীগের রাজনীতি শিক্ষা ও প্রগতির রাজনীতি। জ্ঞানের আলোয় উজ্জীবিত হয়ে রাবিপ্রবির প্রতিটি ছাত্রলীগ কর্মী হয়ে উঠবে আরো বেশি দৃঢ় ও প্রত্যয়ী।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, যুগ্ম সম্পাক সুলতান মাহমুদ বাপ্পা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবিপ্রবি ছাত্রলীগ নেতা মো. আবির চৌধুরী, মো. রিয়াদ তালুকদার, মহিউদ্দিন মুন্না, সজিব কুমার সিংহ, হাসু দেওয়ান, জয়তু বড়ুয়া তুন্না, মো. আব্দুল ওয়াহেদ, আহমেদ রেজা আরিফ, মিজানুর রহমান, সাকলাইন হাসান সোহান, জাকির হোসাইন, আব্দুল আল মামুন মুন্না, অন্তু দে সহ আরো অনেকেই।
বক্তব্যদান কালে আকিব মাহমুদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকটা এতো সহজ ও মসৃণ ছিলো না। ছিলো না রাবিপ্রবি ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠান পরিচালনা করার মতো পরিবেশ। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে আজ আমরা এ পর্যায়ে উপনীত হতে পেরেছি।(বিজ্ঞপ্তি)
