সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও সাধারন নিম্ন আয়ের মানুষের পাশে প্রধানমন্ত্রীর উপহার দেয়া খাদ্য ও ইফতার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের এই সহায়তা দিয়েছে তারা।
পার্বত্য চট্টগ্রামের একমাত্র মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা দীপংকর তালুকদার এমপি এবং সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের দিকনির্দেশনা মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদাত্ত আহবানের পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ কর্মচারীদের মাঝে জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ । অধ্যক্ষ শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, আমাদের এ ধরণের মানবিক প্রয়াস অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব আরো বেশি মানুষের পাশে যাওয়ার।
