নিজস্ব প্রতিবেদক
সুশাসনের জন্য নাগরিক-সুজন এর রাঙামাটি জেলা কমিটি পুনর্গঠিত হয়েছে। প্রবীন সাংবাদিক ও দৈনিক সংবাদ’র পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে কে সভাপতি ও তরুন সংগঠক,পৌর নাগরিক অধিকার আন্দোলন নেতা জিসান বখতেয়ারকে সাধারন সম্পাদক করে গঠিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন টুকু তালুকদার ও সহ সম্পাদক হলেন ইন্টুমনি তালুকদার।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে শ ম মঈনুদ্দিন মিন্টু,সৈকত রঞ্জন চৌধুরী ও পলাশ কুসুম চাকমাকে।
কোষাধ্যক্ষসহ কমিটির বাকি পদগুলো পরে সংযুক্ত করা হবে বলে জানিয়েছে সুজন সংগঠকরা।
সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারি দীলিপ সরকার জানিয়েছেন, পার্বত্য জেলা রাঙামাটিতে দীর্ঘদিন আগেই কার্যক্রম পরিচালনা শুরু করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। কিন্তু মাঝে কিছু সময় নানা কারণে স্থবিরতা থাকায় নতুন করে কমিটি পুনগর্ঠিত করা হয়েছে। আশা করছি নতুন কমিটির নেতৃত্বে সুজন রাঙামাটিতে সুশাসনের জন্য চলমান কার্যক্রম চালিয়ে যেতে পারবে।’
সোমবার বিকালে রাঙামাটি শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।
