আরমান খান, লংগদু
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প- ২য় পর্যায়’ শীর্র্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। লংগদু উপজেলার বিদ্যুৎবিহীন ইউনিয়ন কালাপাকুজ্যার দরিদ্র ছয়শ পরিবারকে বিনামূল্যে এই সোলার হোম সিস্টেম প্রদান করা হয়। আজ থেকে আলো জ¦লবে বিদ্যুৎবিহীন ছয়শ পরিবারের ঘরে ঘরে।
সোমবার এ উপলক্ষে কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদ মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গিকার ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানে। সেই অঙ্গিকারের আলোকে পাহাড়ের প্রত্যন্ত ও দূর্গম এলাকাগুলোতে সৌরবিদ্যুৎ সরবরাহ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এই সোলার হোম সিস্টেম সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। কেউ যদি প্রতারণা করে অর্থ আদায় করে অথবা সোলারের বিনিময়ে অর্থ দাবী করে তাহলে আমাদের জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
সভায় আরো বক্তব্য রাখেন সোলার হোম সিস্টেম প্রকল্পের পরিচালক (উপ-সচিব) হারুনুর রশিদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক দেওয়ান, যুবলীগ নেতা শাহ নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইদ্রিস হোসাইন প্রমূখ।
Previous Articleরাঙামাটিতে সুজন’র নেতৃত্বে সুনীল-বখতেয়ার
Next Article পার্বত্য চট্টগ্রামে পাট চাষ বাড়ানোর অনুরোধ
