জিয়াউল জিয়া
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে রাঙামাটি মেডিকেল কলেজের উদ্যোগে বাণী অর্চণা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে নানা আয়োজন মধ্যদিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রতী প্রসুন বড়ুয়া, ডাঃ মনোজ কুমার বড়ুয়া, ডাঃ আব্দুল মালেক, শিক্ষার্থীদের মাধ্যে বক্তব্য রাখেন প্রসনজিৎ পাল ও দীপ্ত দাশ।
সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে সব ধর্মের মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। হাজার বছরের এ সম্প্রীতি ধরে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
আমরা বিদ্যাদেবীর সাধনা করবো, যে বিদ্যা মানুষের ভালোবাসার বিদ্যা, মনবতার কথা বলে। মানুষ কে মানুষ হিসেবে চেনায় সহায়তা করে। সেই বিদ্যায় বিদ্যান হবো।
আলোচনা সভা শেষে সরস্বতী পূজা উপলক্ষে হত দরিদ্র ১০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়।
জেলার মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা।
