জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে পরিবেশ রক্ষা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ভিলেজ রাঙামাটির পরিচালক (বিতর্ক) সৈয়দ হেফাজত উল বারি সবুজ, সাবেক বিতার্কিক ও সংগঠক ফিরোজ আল মাহমুদ সোহেল ও পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন এর সংগঠক তুষার ধর, কালেরকন্ঠ শুভসংঘ রাঙামাটির সভাপতি মংচিউ মারমা। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহী, কালেরকন্ঠ শুভসংঘ’র সাধারণ সম্পাদক প্রিয়ম আইচ।
বক্তারা বলেন, বিতর্ক এমন একটি শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে সহজেই যৌক্তিকভাবে সত্যকে প্রতিষ্ঠিত করা যায়। বিতর্কের মাধ্যমে সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মনোজাগতিক উন্নয়ন ও মেধার চর্চা শাণিত হয়।
আয়োজকরা জনান, পরিবেশ দুষণমুক্ত রাখা ও ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে সর্বদা সচেষ্ট থাকা। সকলের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব প্রতিষ্ঠা করতে এই আয়োজনে সকল প্রকার প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার হতে বিরত থাকা এবং প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহার সকলকে সচেতন করার প্রয়াস হিসেবে এই কার্যক্রম নেয়া হয়েছে।

আয়োজকরা জানান, চলমান নানান পরিবেশ ইস্যুতে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করার অংশ হিসেবেই এই আয়োজন।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় শহরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।

দৈনিক কালেরকণ্ঠ শুভ সংঘের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের সার্বিক সহযোগিতায় রাঙামাটি শহরের স্কুলগুলো অংশ নেয়।
