টগর রাজ মিশু
‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ¦ালানী’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, কেক কাটা, র্যালী ও সমাবেশসহ নানান আয়োজনের মাধ্যমে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আইডিইবি রাঙামাটি জেলা শাখা।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাঙামাটি জেলা শাখা ভবনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ট্রেডের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ জাফর আহমেদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি রাঙামাটি জেলার সভাপতি প্রকৌশলী নিরঞ্জন নাথ। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রাঙামাটির সহ সভাপতি ও রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যামল বড়–য়া, আইডিইবি রাঙামাটির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সহকারী প্রকৌশলী প্রবীর দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, আইডিইবি রাঙামাটির কাউন্সিলর মাহফুজুর রহমান গেল্লা সহ আইডিইবির সদস্য প্রকৌশলীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি রাঙামাটির সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন। 
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিকল্প নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়ার হাতিয়ার। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা সম্ভব নয়। বক্তারা আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭০ সালে তেজগাঁও পলিটেকনিকে আইডিইবির জন্ম। জন্মলগ্ন থেকে আইডিইবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় এবং দেশের উন্নয়নের অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আইডিইবি দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। আলোচনা সভা শেষে কেক কেটে আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 
সভার শেষে একটি র্যালী আইডিইবি ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এতে আইডিইবির সদস্য প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
