জিয়াউল জিয়া
করোনায় ক্ষতিগ্রস্ত আরো ৮০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পার্বত্য জেলা রাঙামাটি জেলার ৮০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান ও চেক প্রদান করা হয়েছে।
এসময় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসাক মো. সাইফুল উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, করোনার সময় নানা পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছিল। তাদের জন্য মানবতার মা হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী সব শ্রেণি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সবার জন্য ওনি আর্থিক সহায়তা থেকে শুরু করে বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগও গ্রহণ করেছিলেন। করোনা এখন বিশ^ থেকে বিদায় নেয়নি। তাই সকলকে সচেতন ভাবে চলতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সাফ জয়ী দলের রাঙামাটির দুইজন খেলোয়ার ছিল। জয়ের খবর পাওয়া সাথে সাথে তাদের বাড়ি গিয়ে খোজ খবর নিয়েছি। সাথে সাতে দেড় লাখ টাকা করে অনুদানও দেয়া হয় সেই সময়। পরে রাঙামাটিতে পাহাড়ের ৫ খেলোয়ারদের সংবর্ধনা দি আমরা। আপনারা জানেন রূপনার ঘরের ছবি প্রচারের পর, নতুন ঘর নির্মাণের নির্দেশ দেন। গত সপ্তাহে যার কাজ শুরু হয়েছে। আপনার চাই এর মাধ্যমে নতুন প্রজন্ম খেলোধুলা নিয়ে আরও উৎসাহী হবে। এর মাধ্যমে নতুন নতুন খেলোয়ার তৈরি হবে।
