জিয়াউল জিয়া
রাঙামাটির দুর্গম লংগদুতে আঞ্চলিক দুই দলের গোলাগুলির ঘটনায় ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার ছোট কাট্টলী নামক এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এলাকাটি দুর্গম হওয়ার কারণে আইনশৃঙ্খলাবাহিনী বুধবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্্ ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক অংগ্য মারমা বুধবার সকালে শ্যামল চাকমা (৪৫) নামের তাদের এই কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছেন। এই ঘটনার জন্য সংগঠনটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন।
এবিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা জানান, আমি স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। ছোট কাট্টলী এলাকায় কিছু সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঐ এলাকাটি তাদের নিয়ন্ত্রনাধীন এলাকা।
লংগদু ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সাধন কুমার চাকমা সকালে জানান, রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। সকালে সেনাবাহিনীর একটি টহলদলের সাথে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারবো।
লংগদু থানার তদন্ত ওসি মো. সানজিদ আহম্মেদ জানান, গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থলে এতোই দুর্গমে রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, এলাকাটি দুর্গম। ঘটনাস্থলে গিয়ে লাশ না পাওয়া অব্দি কিছু বলা যাচ্ছে না।
