নিজস্ব প্রতিবেদক
কুয়াশা না থাকলেও শীতের তিব্রতা বেড়েছে রাঙামাটিতে। শীতের প্রভাবে রোগীর চাপ বেড়েছে হাসপাতালে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রাঙামাটি জেনারেল হাসপাতার কর্তৃপক্ষকে।
হাসপাতালের তথ্য মতে, রোগীর চাপ বেড়েছে বহিঃবিভাগে পাশাপাশি বড়েছে ভর্তিকৃত রোগীর সংখ্যাও। এতে দেখা দিয়েছে আসন সংকট। ফলে মেঝেই দিতে হচ্ছে চিকিৎসা সেবা। ভর্তিকৃত রোগীর মধ্যে সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট আক্রান্ত শিশু রোগীর সংখ্যায় বেশি।
১০০ শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালে রবিবার ভর্তি আছে ১৭০ রোগী যার মধ্যে ৬৩ জনই শিশু। আর বহিঃ বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়েছেন ২৫০ রোগী।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে রোগীর চাপ বাড়ছে। শিশুদের শীতজনিত ডায়রিয়া, পুরুষদের ওয়ার্ডে হার্টের রোগী ও এজমার রোগী বেড়ে গেছে। বর্তমানে ১শত শয্যার হাসপাতালে ২৫০ রোগী ভর্তি আছে।
