একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ও নৌকা প্রতীকের প্রার্থীকে জয়লাভের উদ্দেশে রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।
কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমা, যৌথভাবে কো-চেয়ারম্যান হয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক বিকাশ চাকমা ও মো. নাসির উদ্দিন, প্রধান সমন্বয়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সহ-সমন্বয়ক সজল চাকমা, সদস্য সচিব সাধন মনি চাকমা ও সহ-সদস্য সচিব নির্বাচিত হয়েছেন অমিত কুমার চাকমা(রাজু)।
এছাড়া সদর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সকল সদস্য, সদর উপজেলা ৬টি ইউনিয়নের সভাপতি /সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার সকল সহযোগী সভাপতি/সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। (বিজ্ঞপ্তি)